শিক্ষার গুণগত মানোন্নয়েন ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জররুরি- বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মানোন্নয়েন ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জররুরি- বাউবি উপাচার্য

বিশেষ প্রতিনিধি

শিক্ষার মান উন্নত করতে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে আউটকাম বেসড এডুকেশন বা ওবিই কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়ন করা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

শনিবার (১০ অক্টোবর) গাজীপুরে বাউবির ক্যাম্পাসে উপাচার্যের সম্মেলন কক্ষে ‘Teaching and Assessment in OBE Curriculum’  শীর্ষক এক দিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ।

উপাচার্য বলেন, পরীক্ষা ও সনদ-নির্ভর প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে সরে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ওবিই কারিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এটি সফলভাবে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ও কর্মশালা প্রয়োজন।

ইতিহাস বিভাগের এই উদ্যোগকে অন্যান্য বিভাগের জন্যও অনুসরণীয় বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাওসার। তিনি ওবিই কারিকুলামের গুরুত্ব, এর বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ইতিহাস বিভাগের শিক্ষকেরা কর্মশালায় অংশ নেন।