আইএফআইসি ব্যাংকে নিয়োগ

গাজীপুর কণ্ঠ,চাকরি-বাকরি ডেস্ক : নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক। ব্যাংকটিতে ‘ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম

ডিরেক্ট সেলস এক্সিকিউটিভ

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন স্কেল

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।