সালনায় বাস চাপায় এক রাজমিস্ত্রী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সালনায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় আবু সুফিয়ান (২৮) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছে।

সোমবার সকাল ৭ টার দি‌কে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহত সুফিয়ান নওগাঁর ধামুরহাট থানার মঙ্গলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি দক্ষিণ সালনা এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।

জিএমপি’র সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) মো. জিন্নত আলী জিন্নাহ বলেন, সোমবার সকাল ৭ টার দি‌কে সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারা হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস সুফিয়ানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।