গাজীপুরে ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে ছাড়পত্র পেলেন ১৩২ জন

বার্তাবাহক ডেস্ক : জেলার পাঁচ উপজেলায় থাকা বিদেশ ফেরত অনেকেই ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইন’ শেষে ছাড়পত্র পেতে শুরু করেছেন। এর মধ্যে ১০ মার্চ থেকে ২৬ মার্চ সকাল পর্যন্ত ১৩২ জনকে ছাড়পত্র দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

এছাড়াও হোম কোয়ারেন্টাইন আছেন ৮০২ জন এবং হাসপাতাল কোয়ারেন্টাইনে আছেন ৪৭ জন। হোম কোয়ারেন্টাইনে বিদেশ ফেরতদের সংখ্যা বাড়লেও গাজীপুরে এখন পর্যন্ত আইসোলেশনে নেই একজনও।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী হোম কোয়ারেন্টাইন থেকে সবচেয়ে বেশি ছাড়পত্র পেয়েছে, কালীগঞ্জ উপজেলায় ৮৪ জন, সবচেয়ে কম কাপাসিয়ায় ৪ জন। গাজীপুর সদরের ১৭ জন, কালিয়াকৈরে ১৪ জন এবং শ্রীপুর উপজেলায় ১৩ জন।

অপরদিকে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টাইনে আছে গাজীপুর সদর উপজেলায় ২৩৫ জন এবং সবচেয়ে কম কালিয়াকৈরে ১০০ জন। এছাড়াও যথাক্রমে কালীগঞ্জে ১৮৭ জন, শ্রীপুরে ১৫৮ জন এবং কাপাসিয়ায় ১২২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সত্যতা নিশ্চিত করে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান বলেন, পূবাইলের ‘মেঘডুবি ২০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ ৩৭ জন এবং কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ একজন ফটো সাংবাদিকসহ ৯ জন হাসপাতাল কোয়ারেন্টাইনে আছেন। এছাড়াও আদালতের নির্দেশে মালয়েশিয়া ফেরত এক বন্দি জেলা কারাগারে কোয়ারেন্টাইনে রয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৩২ জন: ছাড়পত্র পেয়েছেন ১৪ জন

কাপাসিয়ায় ‘কোয়ারেন্টিইনে’ চ্যানেল আই’র ফটো সাংবাদিক!

পর্যবেক্ষনের জন্য কাপাসিয়ার ‘পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে’ ৭ জন

মেঘডুবি থেকে উত্তরা পাঠানো এক ব্যক্তির দেহে ‘করোনা শনাক্ত’

মেঘডুবিতে থাকা ৪৪ জনই শঙ্কা মুক্ত: কোয়ারেন্টিনে রাখায় হাসপাতালের তালা ভেঙে বিক্ষোভ

করোনাভাইরাস: ইটালি ফেরত ৪৪ জন প্রবাসী কোয়ারান্টিনের জন্য মেঘডুবিতে

কাপাসিয়ায় ‘হোম কোয়ারেন্টাইনে’ না থাকায় ৩ প্রবাসীকে জরিমানা

গাজীপুরে মেডিক‌্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে