গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে দিনযাপন করা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এক গৃহবধূ।
তিনি নিজের জমানো টাকায় রোববার বিকেলে অসহায় ৫০ টি পরিবারকে খাদ্যপণ্য দিয়ে সহযোগিতা করেছেন।
সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ওই গৃহবধূর নাম সৈয়দা শাম্মী আক্তার। তিনি মহানগরের জয়দেবপুরের বরুদা এলাকার টেক্সটাইল ইঞ্জিনিয়ার মোহাম্মদ হায়দার আলীর স্ত্রী।

সৈয়দা শারমিন আক্তার নিজেও একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তিনি তেজগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করেছেন। দুই কন্যা সন্তানের জননী শাম্মী আক্তার বর্তমানে গৃহবধূ।
মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সংসারের খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানো শুরু করেন। এ পর্যন্ত সঞ্চিত টাকার পরিমাণ হয় ২১ হাজার ।

এদিকে করোনা ভাইরাসের রোধে মানুষকে যার যার ঘরে অবস্থান করতে বলা হয়। দিন এনে দিন খাওয়া কর্মহীন মানুষগুলোর জন্য কেঁদে ওঠে তার মন। সিদ্ধান্ত নেন জমানো টাকা দিয়ে যতটুকু সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। সকালে ঝা কাকলী ইসলাম এবং একজন রিক্সাভ্যান ড্রাইভারকে নিয়ে রওনা হন জয়দেবপুর বাজারে। কিনেন আনেন চাউল, আটা, ডাল, লবণ, তেল ইত্যাদি।

বাড়িতে এসে ঝা ও দুই মেয়ে তিশান, তাহিয়া মনিকে নিয়ে ২ কেজি করে চাউল, আটা ও আলু এবং ১ কেজি করে সয়াবিন তেল, লবণ ও পিঁয়াজ প্যাকেট করেন। এতেই বেলা গড়িয়ে বিকেল হয়ে যায়। পরে আশপাশ এলাকার অসহায় ৫০টি পরিবারের মধ্যে বিতরণ করেন।
সৈয়দা শাম্মী আক্তার বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মনটা অনেকটাই হালকা লাগছে। তবে তাদের আরও সাহায্য করা প্রয়োজন। তিনি যেন আরও বেশি সাহায্য করতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।