কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দারাজের ডেলিভারি ম্যানের মৃত্যু

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দারাজের ডেলিভারি ম্যানের মৃত্যু

গাজীপুর কন্ঠ ডেস্ক

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে উঠে গেলে রোমান হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের ডেলিভারি ম্যান ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের কামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান হোসেন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্য ডেলিভারি দিতে রোমান মোটরসাইকেল চালিয়ে পূবাইলের দিকে যাচ্ছিলেন। কামারবাড়ি এলাকায় পৌঁছে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পরিত্যক্ত দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, দুর্ঘটনার পর নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।