গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার দস্যু নারায়ণপুর এলাকার ‘ছোঁয়া অ্যাগ্রো প্রোডাক্ট লিমিটেডে’ কারখানার কারখানার আরো ১০ শ্রমিক করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।
এর আগে ওই কারখানার ৭ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছিলেন। এ নিয়ে ওই কারখানার মোট ১৭ জনের মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে এ তথ্য জানা যায়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম সরকার বলেন, ওই কারখানার এক কর্মী গত বৃহস্পতিবার মাথা ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তখন অন্যান্য উপসর্গ নিয়ে সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়।
শুক্রবার দুপুরে তার নমুনার করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। পরে ওইদিনই কারখানা ও আক্রান্ত ব্যক্তির বাড়ির সংলগ্ন এলাকা (১০টি বাড়ি) লকডাউন ঘোষণা করা হয়।
তিনি আরো জানান, ওই কারখানার একজন কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কারখানার কর্মরত অন্যান্য শ্রমিকদের ও আক্রান্ত ব্যক্তির স্বজনদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। এ পর্যন্ত ১৩৫ জনের নমুনা সংগ্রহ ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হলে রোববার তাদের মধ্যে সাতজনের এবং মঙ্গলবার কাপাসিয়া আরো ৬ জন এবং শ্রীপুর উপজেলায় বসবাসরত ছোঁয়া এগ্রোর আরো ৪ কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে ওই কারখানার ১৭ শ্রমিকরের করোনা পজেটিভ হয়েছে। তাদের কারখানায় আইসোলেশনে রাখা হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম ফাতেহ আকরাম বলেন, গত ২৪ ঘণ্টায় শ্রীপুরে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামের ২৭ বছর বয়সী একজন, একই ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামের ২৯ বছর, ৪৮ বছর ও ২৭ বছর বয়সী তিনজন। গত রোববার (১২ এপ্রিল) করোনা আক্রান্ত সন্দেহে কয়েকজনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার আইইডিসিআর থেকে পাঠানো প্রতিবেদনে লতিফপুর গ্রামের একজন ও বেড়াবাড়ি গ্রামের তিনজনের দেহে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। আক্রান্ত সকলেই কাপাসিয়ার ছোঁয়া এগ্রোফিড কারখানার শ্রমিক। এর আগে করোনা লক্ষণ নিয়ে মৃত এক ব্যক্তিসহ শ্রীপুরে পাঁচ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এ সংক্রান্ত আরো জানতে…..
কাপাসিয়ায় ‘ছোঁয়া অ্যাগ্রো’র কর্মী করোনা আক্রান্ত: অ্যাগ্রো লকডাউন
কাপাসিয়ায় ‘ছোঁয়া অ্যাগ্রো’র আরো ৬ জনের করোনা শনাক্ত
শ্রীপুরে মৃত ব্যক্তিসহ পাঁচজনের করোনা সনাক্ত