৭১ টিভির গাজীপুর প্রতিনিধি করোনাভাইরাস শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ৭১ টিভির গাজীপুর প্রতিনিধির করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বিকালে গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত সোমবার ঠাণ্ডা, জ্বর ও গলা ব্যাথা অনুভূত হওয়ায় তার নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। মঙ্গলবার বিকালে তার ওই নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে।

তিনিসহ তার পরিবারের চার সদস্যকে তার বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার তার পরিবারের অন্যদের নমুনা নেওয়া হবে এবং তার সংস্পর্শে যাওয়া সাংবাদিকদেরও নমুনা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে ঢাকাসহ কয়েকজন সাংবাদিক করোনাভাইরাস আক্রান্ত পরীক্ষায় ধরা পড়ে।