গাজীপুরে নতুন ৪৮ জন করোনা পজেটিভ, মোট ৩১৭ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে নতুন করে ৪৮ জন (কোভিড-১৯) করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১৭ জনে দাঁড়িয়েছে।

নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৯ ও ২০ এপ্রিল পাঠানো নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট আসলে ৪৮ জন নতুন করে করোনা পজেটিভ বলে জানা যায়। নতুন করে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সর্বাধিক সদর উপজেলায় (মহানগর) ২৪ জন, কালীগঞ্জে ১৪ জন, শ্রীপুরে ৬ জন এবং কালিয়াকৈরে ৪ জন রয়েছে।

২১ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন করে আক্রান্তসহ ৩১৭ জনের মধ্যে সর্বাধিক সদর উপজেলায় (মহানগর) ১০৯ জন, কালীগঞ্জে ৮৯ জন, কাপাসিয়া ৭০, কালিয়াকৈরে ২৯ জন এবং শ্রীপুরে ২০ জন শনাক্ত হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।

জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

এ সংক্রান্ত আরো জানতে………

গাজীপুরে নতুন করে ১০৬ : হালনাগাদ তথ্য না থাকায় প্রধানমন্ত্রীর উষ্মা প্রকাশ