শ্রীপুরে অগ্নিকাণ্ডে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের দারোগারচালা এলাকায় এক বসত বাড়িতে অগ্নিকাণ্ডে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ওই বাড়ির ৮ কক্ষ পুড়ে গেছে। পরে শ্রীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুর নেভায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল।

নিহত মানসিক প্রতিবন্ধী নারীর নাম আসমা (৩২)। তিনি শ্রীপুর উপজেলার দারোগারচালা এলাকার আব্দুল কাদেরের মেয়ে।

অফিসার রাম প্রসাদ পাল জানান, রাত সাড়ে ১২ টার দিকে দারোগারচালা এলাকার আব্দুল কাদেররের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে এই ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে আসমা নামে এক নারীর মৃত্যু হয়। তার লাশ শিকল দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এছাড়া ওই বাড়ির ৮ কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

আগুনের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে নির্ণয় করা হবে বলে জানান ওই কর্মকর্তা।