গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে বজ্রপাতে রাকিব (১৬) নামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছ।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে তিনটার দিকে বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৩ মে) বিকেল সাড়ে তিনটার দিকে বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব বাহাদুরসাদী ইউনিয়নের ভূঁইয়াবো গ্রামের ফরহাদের ছেলে। সে জামালপুর আর এম বিদ্যাপীঠ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
নিহতের স্বজনরা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মিয়া বলেন, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের বিলে খড় আনতে যায় রাকিব। ওই সময় হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়ে বিলে পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আতিকুজ্জামান বলেন, বিকেল পাঁচটার দিকে রাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।