গাজীপুর কণ্ঠ ডেস্ক : নিম্ন আদালতে বুধবার (১৩ মে) সারাদেশে ভার্চুয়াল কোর্ট ১০১৩ জন আসামির জামিন মঞ্জুর করেছেন।
সুপ্রিম কোর্টের মুখপত্র মোহাম্মদ সাইফুর রহমান সত্যতা নিশ্চিত করেন।
আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচার কাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
সে অনুযায়ী দেশের সব অধস্ত আদালতে ভার্চুয়াল জামিন আবেদনের শুনানি শুরু হয়।
মঙ্গলবারও সারাদেশে অধস্ত আদালতে ১৪৪ আসামির জামিন মঞ্জুর হয়।