গাজীপুর কণ্ঠ ডেস্ক : মানবতার উজ্জ্বল দৃষ্টান্তস্বরুপ পুলিশ কনস্টেবল রুবেল মিয়াকে পুরষ্কৃত করলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার)।
রোববার (১৭ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্সে ডেকে নিয়ে রুবেল মিয়ার হাতে পুরষ্কৃার তুলে দেন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন।

করোনা ভাইরাস প্রকোপে সারাদেশে বিভিন্ন জায়গায় অজ্ঞাতনামা কোন লাশ দেখলে যেখানে মানুষ পালিয়ে বেড়ায় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল রুবেল মিয়া গত ১৫ মে দিবাগত রাতে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করে নিজেই ভ্যান চালিয়ে থানায় নিয়ে গিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কনস্টেবল রুবেল মিয়া। মানবিক এই কাজ বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পরই বিষয়টি নজরে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) নিজেই ডেকে নিয়ে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কৃত করেছেন পুলিশ কনস্টেবল রুবেল মিয়াকে।
উল্লেখ্য, গত ১৫ মে দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকায় সাইনবোর্ড কাঁচা বাজারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর এক অজ্ঞাতনামা পুরুষ (৬২) এর মৃতদেহ পরে থাকে। পরে বিষয়টি নজরে আসে গাছা থানার মোবাইল টহল (ডিউটিরত) টিমের। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় স্থানীয় কেউ লাশটির কাছে যায়নি। উপরন্তু কোন ভ্যান/যানবাহন চালকও মৃতদেহটি বহন করতে অস্বীকৃতি জানায়। কিন্তু পুলিশ তার দায়িত্ব এড়াতে পারেনি! তাই দায়িত্বরত অবস্থা পুলিশ কনস্টেবল রুবেল মিয়া নিজে ভ্যান চালিয়ে অজ্ঞাতনামা মৃতদেহটি মর্গে পৌছে দিয়ে মানবতার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেন।
এ সংক্রান্ত আরো জানতে…….
করোনা সন্দেহে সড়কে অজ্ঞাত বৃদ্ধের লাশ, ভ্যানে তুলে থানায় নিলেন কনস্টেবল