গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৬৪ জনসহ এ পর্যন্ত মোট ৫৬০ জনের করোনা (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।
রোববার (১৭ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, সর্বশেষ ৩৬৯ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে গাজীপুরে নতুন করে আরও ৬৪ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন আক্রান্তদের মধ্যে ২৬ জন সদরে (মহানগর), শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ থেকে নমুনা পরীক্ষা করা হয়েছে এমন ২৬ জন, কালীগঞ্জে ২ জন, কালিয়াকৈরে ৫ জন, কাপাসিয়ায় ২ জন এবং শ্রীপুরে ৩ জন শনাক্ত হয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৫ হাজার ৮৬৪ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে সর্বাধিক ২৯২ জন সদরে (মহানগর)।
এছাড়াও কালীগঞ্জে ১০৫ জন, কাপাসিয়ায় ৭৮ জন, কালিয়াকৈরে ৫৫ জন, শ্রীপুরে ৩০ জনসহ মোট ৫৬০ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে…...