গাজীপুরে আরও ৪৬ জনসহ ৬১২ জনের কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৪৬ জনসহ এ পর্যন্ত মোট ৬১২ জনের করোনা (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, সর্বশেষ ৩১৬ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে গাজীপুরে নতুন করে আরও ৪৬ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জন সদরে (মহানগর), কালিয়াকৈরে ৬ জন, কাপাসিয়ায় ২ জন এবং কালীগঞ্জের ১ জন রয়েছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৬ হাজার ৪৮৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬১২ জন।

সর্বাধিক ৩৩৩ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১০৭ জন, কাপাসিয়ায় ৮০ জন, কালিয়াকৈরে ৬২ জন এবং শ্রীপুরের ৩০ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে……

গাজীপুরে আরও ৬ জনসহ ৫৬৬ জনের কোভিড-১৯ শনাক্ত