পূবাইলে শিশুটিকে ‘হত্যা করে লাশ পানিতে ফেলেছিল’, ঘটনা তদন্তে র‌্যাব

বিশেষ প্রতিনিধ : পূবাইলে নিখোঁজের তিনদিন পর শিশু আব্দুল্লাহ ছাদমান হুজাইফার (সাড়ে ৪ বছর) লাশ মঙ্গলবার (২৬ মে) সকালে বিল থেকে উদ্ধার করে পুলিশ। নিহত শিশুর বাবার দাবি, ছাদমানকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে ক্যাম্পে নিয়েছে র‌্যাব।

ছাদমান পূবাইল বেপারীপাড়া এলাকার হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমানের ছেলে। লাশটি বাড়ির পাশের বিল থেকে উদ্ধার করা হয়।

নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, ছাদমান তার একমাত্র সন্তান। যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়েছে, তা তাদের বাড়ির উল্টো দিকে। ওই দিকে তাদের চলাচল নেই। ছাদমান পানি ভয় পেতো। পানিতে ডুবে সে মরতে পারে না। ছাদমানকে কেউ হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে।

র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ২/৩ জনকে ক্যাম্পে আনা হয়েছে’।

গত ২৩ মে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে ছাদমান নিখোঁজ হয়। খোঁজাখুজি করে না পেয়ে পর দিন বাবা হাবিবুর রহমান গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পূবাইল থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। মঙ্গলবার (২৬ মে) সকালে ওই বিলে ছাদমানের লাশ ভেসে ওঠে।

 

আরো জানতে………

পূবাইলে নিখোঁজের ৩দিন পর বিলে ভেসে ওঠল শিশুর লাশ!