গাজীপুর কণ্ঠ ডেস্ক : জয়দেবপুর জংশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইনুল ইসলাম (৫৩) নামে এক টাইলস মিস্ত্রি’র মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে জয়দেবপুর জংশন সংলগ্ন রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সরকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইন উদ্দিন।
নিহত মাইনুল ইসলাম পূর্ব বিলাসপুর এলাকার মৃত বিশ্ব প্রামাণিকের ছেলে। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সরকারী উপ-পরিদর্শক (এএসআই) মাইন উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস জংশন সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের সঙ্গে মাইনুল ইসলামের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়েছে।