কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন শিক্ষক, জানা গেল মৃত্যুর ২ সপ্তাহ পর, পিতাও মারা গেল আজ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে কালীগঞ্জের হরিলাল চন্দ্র দেবনাথ (৫৫) নামে এক শিক্ষক মারা যান গত ১০ জুন (বুধবার) রাত ১০ টার দিকে।

উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। পর দিন বৃহস্পতিবার (১১ জুন) তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর দুই সপ্তাহ পর ২৫ জুন (বৃহস্পতিবার) তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন এসে পৌঁছালে দেখা যায়, ওই শিক্ষক কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন। এ রিপোর্ট পাওয়ার দিন ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে ওই শিক্ষকের পিতা আশুতোষ চন্দ্র দেবনাথও (৮০) মারা গেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত হরিলাল চন্দ্র দেবনাথ কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আনোয়ারুল হক ভূঁইয়া ও স্থানীয়রা বলেন, শিক্ষক হরিলাল চন্দ্র দেবনাথ জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। গত ১০ জুন (বুধবার) তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মৈশাইর গ্রামে তাঁর নিজ বাড়িতে রাত ১০ টার দিকে তিনি মারা যান। পর দিন বৃহস্পতিবার (১১ জুন) সকালে মৃত শিক্ষকসহ তাঁর পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মীরা। পরে ওই দিন বিকেলে মৈশাইর গ্রামের রিতি মেনে ওই শিক্ষকের মরদেহ হিন্দু পরম্পরা অনুযায়ী দাহ না করে কবর দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলা চাঁদপুর ইউনিয়নের পুরোহিত অতুল দেবনাথ শেষকৃত্য (সমাধি) সম্পন্ন করেন। এদিকে শিক্ষক কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন বলে হাসপাতাল থেকে বুধবার দিবাগত রাতে জানানো হয়েছে। এ রিপোর্ট পাওয়ার দিন ২৫ জুন (বৃহস্পতিবার) সকালে ওই শিক্ষকের পিতা আশুতোষ চন্দ্র দেবনাথও (৮০) মারা গেছেন। তাঁকে বিকেলে মৈশাইর গ্রামের রিতি মেনে পরম্পরা অনুযায়ী দাহ না করে কবর দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ‘শিক্ষক হরিলাল চন্দ্র দেবনাথ করোনার উপসর্গ নিয়ে গত ১০ জুন মারা যায়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর দুই সপ্তাহ পর ২৫ জুন (বৃহস্পতিবার) তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন এসে পৌঁছালে দেখা যায়, ওই শিক্ষক কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন। শিক্ষকের পরিবরের অন্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরো বলেন, ‘বৃহস্পতিবার সকালে ওই শিক্ষকের পিতা আশুতোষ চন্দ্র দেবনাথও মারা গেছেন। নমুনা সংগ্রহের আগেই তাঁকে কবর দেওয়ায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি’।

 

এ সংক্রান্ত আরো জানতে…….

কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলের ১০ জনসহ শনাক্ত ১২

কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলে ৭ দিনে শনাক্ত ৯ জন, পরবর্তী সিদ্ধান্ত এখনো হয়নি
কোভিড-১৯: কালীগঞ্জ পৌরসভার তিন ওয়ার্ডকে ’রেড জোন’ হিসেবে লকডাউন ঘোষণা

কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ ৯ জন শনাক্ত

কোভিড-১৯ : কালীগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও এবিএলের আরও ৫ জনসহ শনাক্ত ৮ জন

কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন কালীগঞ্জের নারী নেত্রী আমেনা আক্তারের মৃত্যু

কোভিড-১৯ : কালীগঞ্জে শিক্ষক, হিসাব রক্ষক, এম্বুলেন্স চালকসহ আরও ৯ জন শনাক্ত

কালীগঞ্জে সহকারী কমিশনার ও এবিএলের ৪ শ্রমিকসহ ১৫ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা ও নাভানা’র ৪ জনসহ আরও ১০ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ