কোভিড-১৯: গাজীপুরে আরও ৯২ জনসহ মোট শনাক্ত ৩ হাজার ৭১৩ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার সংখ্যাটা প্রতিদিন বেড়েই চলেছে। যার ফলে হটস্পট খ্যাত গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যাও।

গাজীপুর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান অনুসারে, নতুন করে আরও ৯২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা হল ৩ হাজার ৭১৩ জন।

গাজীপুরে মোট ৪৫ জন মারা গেছেন কোভিড-১৯-এর কারণে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮৩ জন।

রোববার (৫ জুলাই) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক।

গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ২০০ জন, শ্রীপুরে উপজেলায় ৪৬৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৪৪৮ জন, কালীগঞ্জে ৩৪৩ জন এবং কাপাসিয়ায় ২৫৯ জন।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ২৪১ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৯২ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ৩৩ জন, শ্রীপুরে উপজেলায় ৩০ জন, কালিয়াকৈরে ১৫ জন, কাপাসিয়ায় ১১ জন এবং কালীগঞ্জে ০৩ জন।

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ২৫ হাজার ৮৫০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩ হাজার ৭১৩ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের’।

 

আরো জানতে…..

কোভিড-১৯: গাজীপুরে আরও ৪২ জন শনাক্ত