কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন গাজীপুরের এক ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯ শনাক্ত হয়ে গাজীপুরের এক ব্যবসায়ী (৬৩) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। বিকেলে মৃত ব্যবসায়ীর লাশ শ্রীপুরের জৈনা বাজার এলাকায় দাফন সম্পন্ন করেছেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখার অর্গানিয়ার আলীম-আল-রাজী।

মৃত ওই ব্যক্তি গাজীপুর শহরের তাজ টাওয়ারের স্বত্তাধিকারী এবং ঠিকাদারী ও স’মিলের ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তিনি গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। তাঁর বাড়ি শ্রীপুরের জৈনা বাজার এলাকায়।

মৃত ব্যবসায়ীর ছেলে বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে গত ১৩ জুন প্রথমে বাবাকে (কোভিড-১৯) ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ইউনিটে ভর্তি করা হয়। পরে কোভিড-১৯ পরীক্ষার পজেটিভ শনাক্ত হলে ১৮ জুন বাবাকে স্থানান্তর করে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। এরপর ২০ জুন থেকে ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়’।

তিনি আরো বলেন, ‘লাশ দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনে যোগাযোগ করলে দ্রুততম সময়ে কোয়ান্টামের প্রশিক্ষিত দাফন টিম হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বহন করে বিকেলে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় আমাদের বাড়িতে পৌঁছায়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করে গোসল, জানাজা শেষে দাফন সম্পন্ন করেন কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা’।

সকল প্রস্তুতি সম্পন্ন করে গোসল, জানাজা শেষে দাফনের জন্য লাশ নিয়ে যাচ্ছে কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফাতেহ্ আকরাম বলেন, ‘কোয়ান্টামের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মৃত ওই ব্যবসায়ীর মরদেহ হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহন করে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় সোমবার বিকেলে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়েছে’।

কোয়ান্টাম ফাউন্ডেশন গাজীপুর শাখার অর্গানিয়ার আলীম-আল-রাজী আরো বলেন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত ওই ব্যবসায়ীর লাশ বহন করে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় নিয়ে সোমবার বিকেলে দাফন সম্পন্ন করেছে কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী আমাদের এ কার্যক্রম চলছে। পুরো প্রক্রিয়ায় ব্যবহৃত পিপিই, মাস্ক, ফেসশিল্ড, সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, হেভি গ্লাভস, নেককভার, মরদেহ বহনের জন্য বিশেষ বডিব্যাগসহ সুরক্ষার জন্যে কয়েক ধরনের জীবাণুনাশক- পুরোটাই কোয়ান্টামের স্ব-অর্থায়নে স্বেচ্ছাসেবায় পরিচালিত হচ্ছে। গাজীপুর জেলায় এ পর্যন্ত কোয়ান্টামের স্বেচ্ছাসেবকরা ১৭ টি দাফন ও সৎকার সম্পন্ন করেছে।

গাজীপুর জেলায় দাফন/সৎকার সংশ্লিষ্ট যে কোন ধরনের সহযোগিতার জন্য যোগাযযোগ করা যাবে- কোয়ান্টাম ফাউন্ডেশনের করোনা দাফন হটলাইন ০১৩০৬৪১৩১৬৩, ০১৭২৯২০২০২৫, ০১৭৯৯৩৫৫৬৫৫ এই নম্বরে।

এ ছাড়া কোয়ান্টামের ওয়েবসাইটেও এ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে-http://www.quantummethod.org.bd/

 

আরো জানতে………

কোভিড-১৯ শনাক্ত হয়ে গাজীপুরের স্বর্ণের ব্যবসায়ীর মৃত্যু, সৎকার করেছে কোয়ান্টাম

কোভিড-১৯: নেগেটিভ থেকে পজেটিভ হয়ে অবসরপ্রাপ্ত এক কর্মরতার মৃত্যু, দাফন করেছে কোয়ান্টাম

কোভিড-১৯: গাজীপুরেও লাশ দাফনে এগিয়ে এসেছে কোয়ান্টাম ফাউন্ডেশন