কাপাসিয়ায় মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে জরিমানা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারে মাস্ক ব্যবহার না করা, চায়ের দোকানে গণজমায়েত ও সামজিক দূরত্ব না মানার অভিযোগে ১৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ জুলাই) বিকেলে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়েছে।

দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন ইউএনও মোসা. ইসমত আরা।

কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা বলেন, স্বাস্থ্যবিধির সরকারি নির্দেশ না মানার অভিযোগে বুধবার বীর উজলী বাজারে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করা হয়েছে।