গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনাকালীন সময়ে দেশজুড়ে প্রায় ৭ হাজার ফার্মেসিতে বিকাশের মাধ্যমে ওষুধ ও প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন গ্রাহকরা। এর সাথে জুলাই ও আগস্ট মাসজুড়ে বিকাশে পেমেন্ট করলেই গ্রাহক পাবেন ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এই মুহূর্তে সারাদেশের প্রায় ৭০০০ টি ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করা যাচ্ছে। আরো অনেক ফার্মেসি এই সেবার আওতায় আসছে নিয়মিতভাবে।
গ্রাহক চাইলে বিকাশ অ্যাপ দিয়ে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করলেই পেতে পারেন ক্যাশব্যাক। সম্পূর্ণ অফার চলাকালীন মোট ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন একজন গ্রাহক। দৈনিক সর্বোচ্চ ২৫ টাকা করে মাসে ৫ বারে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই পেমেন্ট করার সুবিধা পান গ্রাহক। এমনকি মার্চেন্ট নম্বরটি ভবিষ্যতে ব্যবহারের জন্য চাইলে সেভ করেও রাখতে পারেন।