টঙ্গীতে বানভাসী বস্তিবাসীদের দুর্ভোগ চরমে

বিশেষ প্রতিনিধি : বন্যার পানিতে তলিয়ে গেছে টঙ্গীর কয়েকটি বস্তির বহু কাঁচা ঝুঁপরি ঘর। বানভাসী এসব বস্তিবাসী আশপাশের এলাকার ঝুটের গোডাউন ও উম্মোক্ত উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন। বস্তির আশ্রয়হীন হতদরিদ্র মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

বৃহস্পতিবার সরজেমিনে গিয়ে দেখা গেছে, টঙ্গী অঞ্চলের ৫৫ নম্বর ওয়ার্ডের কলা বাগান বস্তি, নামা বাজার বস্তি ও জিনাত মহল্লা বস্তির কয়েক শত ঝুঁপরি ঘর বানের পানিতে তলিয়ে গেছে। এসব ঝুঁপরি ঘরের বাসিন্দারা তল্পি-তল্পা নিয়ে আপশাশের বিভিন্ন এলাকার ঝুটের গোগাউনসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

কলাবাগান বস্তির রসু মিয়া জানান, প্রথমে ইটা দিয়ে তারা চকি উঁচু করে দুদিন বহু কষ্টে কাঁচা ঝুঁপরি ঘরে অবস্থান নেন। কিন্তু রান্না-বান্না ও পয়:নিষ্কাষণ সমস্যার কারণে তারা পাশের ব্যঙ্গলের মাঠের একটি ঝুঁটের খলি গোডাউনে আশ্রয় নেন। সেখানেও রান্না-বান্না, বিশুদ্ধ পানি ও পয়:নিষ্কাষনের অভাবে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন।

এদিকে এ ব্যাপারে গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম জানান, বানভাসী বস্তিবাসীদের জন্য স্থানীয় মন্নু, অলিম্পিয়া ও নিশাত মিলস স্কুলে অস্থায়ী আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে বস্তিবাসীদের সহায়তার জন্য স্বেচাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরণের সহায়তার জন্য সিটি করপোরেশনের মেয়র তাকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।