গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ১০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হল ৪ হাজার ৬৭০ জন।
গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, এ পর্যন্ত গাজীপুরে মোট ৫৮ জন প্রাণ হারিয়েছেন কোভিড-১৯-এর কারণে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৫ জন।
মোট ৩৩ হাজার ৪৪৬ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।
রোববার (২৩ আগস্ট) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এসকল তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা সর্বাধিক।
গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ৭৯৩ জন, শ্রীপুরে উপজেলায় ৫৬৩ জন, কালিয়াকৈর উপজেলায় ৫৪৪ জন, কালীগঞ্জে ৪৩৯ জন এবং কাপাসিয়ায় ৩৩১ জন।
গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৭৬ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৯ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ৯ জন এবং কালিয়াকৈর ১ জন।
সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ৩৩ হাজার ৪৪৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৭০ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের’।