বৃশ্চিকের সঞ্চিত টাকা খরচ হবে, হঠাৎ ভাগ্য পরিবর্তন ঘটতে পারে কুম্ভর

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) দাম্পত্য কলহে সংসারে অতৃপ্তি বাড়বে। বিদেশ ভ্রমণের ছাড়পত্র বা ভিসা পাওয়া যাবে। ব্যয় বাড়বে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) স্নায়ু দুর্বলতা ও পেটের পীড়া দেখা দেবে। ব্যাংকের হিসাব পরিষ্কার হবে। ব্যাংক পক্ষে কাজ করবে।

মিথুন (২১ মে-২০ জুন) শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের নতুন পীড়া যোগ আছে। ব্যবসায় কর্মব্যস্ততা বাড়বে।

কর্কট (২১ জুন-২০ জুলাই) মায়ের স্বাস্থ্যহানি যোগ আছে। পিতার বিদেশযাত্রা যোগ আছে। তবে পিতার স্বাস্থ্য ভালো যাবে না।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) যৌনব্যাধি থাকলেও আয় বাড়বে। কাজে আত্মীয়দের সহযোগিতা পাওয়া যাবে। স্ত্রীর আয় বাড়বে।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) হৃদ্‌রোগ বাড়তে পারে। তবে উপার্জন বাড়বে। স্ত্রীর দূরদেশ যাত্রা শুভ হবে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) স্নায়ু দুর্বলতা ও পেটের পীড়া বাড়বে। লেখক ও প্রকাশকদের জন্য দিনটি মোটামুটি শুভ। ঠান্ডাজনিত রোগে কষ্ট বাড়বে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) গায়ের ব্যথা বাড়তে পারে। সঞ্চিত টাকা খরচ হবে। সন্তানের বিদেশ ভ্রমণ শুভ হবে।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) হঠাৎ বিপুল অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা বাতিল হবে। দলিলপত্রের কাজ সামান্য পক্ষে থাকবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) ব্যবসার কাজে ব্যস্ততা বাড়বে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। চর্মরোগ বিরক্ত করবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) বৈদেশিক বাণিজ্য চুক্তি বন্ধ হবে। আয় বাড়বে। হঠাৎ ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ঠান্ডায় সড়বায়ুর শিথিলতা নিয়ে আসবে। স্ত্রীর আয় বাড়তে পারে। ভ্রমণ যোগ আছে।