গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) মানসিক শক্তি দুর্বল হয়ে গেছে। মাংসপেশির শিথিলতা দেখা যাচ্ছে। বাড়িঘর বিক্রির পরিবেশ আসবে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে) পেটের পীড়ায় অস্ত্রোপচার করার অবস্থা আসবে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। বাড়ি কেনার পরিবেশ আসবে।
মিথুন (২১ মে-২০ জুন) কর্মক্ষেত্রে দ্বন্দ্ব বা ঝগড়ার অবস্থা সৃষ্টি হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধু-বান্ধবের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
কর্কট (২১ জুন-২০ জুলাই) পিতার দুর্ঘটনা যোগ আছে। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ শুভ নয়।
সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) স্ত্রীর আয় বাড়বে। সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বল্প ভ্রমণ ভালো নয়।
কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) দূরদেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। ঠান্ডা লাগতে পারে। দাম্পত্য কলহ দেখা দেবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) বিদেশ ভ্রমণ বাতিল করুন। শরীরের প্রতি যত্ন নিন। ব্যয় বাড়বে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) কর্মক্ষেত্রে ঝগড়া বা ঝামেলা বাড়তে পারে। গায়ের ব্যথা বেড়েই চলেছে। ওষুধে ব্যয় বাড়বে।
ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) স্নায়ুরোগ থাকলেও কাজে বন্ধুদের সাহায্য-সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রের ঝামেলা এড়িয়ে চলুন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চর্মরোগ কষ্ট দেবে। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব বাধতে পারে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) আয় সামান্য বাড়বে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। সংসারে ঝামেলা দেখা দিতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) স্ত্রীর ঠান্ডা লাগলেও আয় বাড়বে। পারিবারিক দ্বন্দ্ব এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন।