গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের কোনাবাড়ী থানার আমবাগ এলাকা থেকে ২’শ পিস কথিত ইয়াবাসহ দুই জনকে আটক ২ করেছে পুলিশ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর রাতে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর ও মিডিয়া) জাকির হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলো, জামালপুরের বকশিগঞ্জ থানার টেংরমারি এলাকার মৃত সামসুল হকের ছেলে আব্দুল্লাহ আব্দুল (৪৫) এবং একই জেলার দেওয়ানগঞ্জ থানার উত্তর রহিমপুর এলাকার মইজ উদ্দিনের ছেলে লাভলু মিয়া (৩১)। তারা দু’জনেই কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিমপাড়া এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) ভোর রাতে অভিযান পরিচালনা করে কোনাবাড়ী থানার আমবাগ ব্রীজের দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্যসহ তাদের দু’জনকে আটক করা হয়। আটক দু’জনের কাছ থেকে ১’শ পিস করে মোট ২’শ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।