কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি আনোয়ার হোসেন (৫০) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থ হওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আনোয়ার হোসেন কাপাসিয়া থানার জায়গীর গ্রামের শামসুদ্দীনের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, আনোয়ার হোসেন বিকেলে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার আরো জানান, চলতি বছরের ২০ নভেম্বর থেকে আনোয়ার হোসেন এ কারাগারে বন্দি ছিলেন। গাজীপুর জেলা কারাগার থেকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।