কালীগঞ্জ পৌর নির্বাচনের নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে ‘ট্রাইব্যুনাল’ গঠন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌর নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির জন্য গাজীপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (০২ মার্চ) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন) আফরোজা শিউলি স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পৌরসভা নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়েরকৃত নির্বাচনী দরখাস্ত ও আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

আদেশে আরো বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ২৪ এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে ১৪ ফেব্রুয়ারি জারিকৃত পত্রের প্রেক্ষিতে ৫ম ধাপে কালীগঞ্জ পৌরসভার মেয়র, সংরিক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারন আসনের কাউন্সিলর পদে নির্বাচনে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দরখাস্ত/আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তির লক্ষ্যে “গাজীপুর যুগ্ম জেলা ও দায়রা জজ” এর সমন্বয়ে “নির্বাচনী ট্রাইব্যুনাল” এবং ”গাজীপুর জেলা ও দায়রা জজ” এর সমন্বয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।

আইন ও বিচার বিভাগ বিভাগ সূত্রে জানা যায়, ট্রাইব্যুনাল পৌরসভা নির্বাচন সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তিতে কাজ করবে।

গত ২৮ ফেব্রুয়ারি কালীগঞ্জ পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচনী ফলের গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা যাবে। এই ট্রাইব্যুনাল নির্বাচন সংক্রান্ত যে কোনো মামলাগুলো ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করবে।

নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্টু না হলে রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। আপিল ট্রাইব্যুনাল ছয় মাসের মধ্যে তা নিষ্পত্তি করবে।

উল্লেখ্য : কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস. এম রবীন হোসেন (নৌকা) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থী, এ ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৪০ জন। এদের মধ্যে এদের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩২১ জন ও নারী ভোটার ১৮ হাজার ৩১৯ জন।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্র ও ১২০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মোট ২৫ হাজার ৮৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬০টি ভোট বাতিল হয়।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

কালীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবীন হোসেনের জয়

পৌর নির্বাচন: ১৭ কেন্দ্রের মধ্যে ১০টিই ‘অধিক ঝুঁকিপূর্ণ’, পুলিশ, র‌্যাব এবং ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

‘তথ্য গোপন’ করেছে হত্যা মামলার আসামি পরিমল, অন্য পাঁচজন বিভিন্ন পেশার

কালীগঞ্জে নির্বাচনী এলাকায় ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন

কালীগঞ্জ পৌর নির্বাচন: শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

কেন্দ্র দখলের আশঙ্কা: ”সিসি ক্যামেরা স্থাপন ও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা” নেয়ার দাবী

পৌর নির্বাচন: অর্থ-সম্পদ নেই, তবু ‘তথ্য গোপন’ রিপনের: শান্তা, জামান ও নাইম ব্যবসায়ী

কালীগঞ্জ পৌর নির্বাচন: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক

কালীগঞ্জ পৌর নির্বাচন: মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ

কালীগঞ্জ পৌর নির্বাচনে লড়াই হবে ত্রিমুখ

পৌর নির্বাচন: আতাব উদ্দীনের ‘ঋণ’ কোটি টাকা, বাদল এগিয়ে শিক্ষায়, আকরাম ব্যবসায়ী

পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থ-সম্পদে এগিয়ে আফসার, ‘তথ্য গোপন’ রয়েছে চান্দু মোল্লার!

পৌর নির্বাচন: হাসেম ভূইয়া এগিয়ে অর্থ-সম্পদে, মোমেন মামলায়, আরমান ‘অক্ষরজ্ঞান সম্পূর্ণ’

কালীগঞ্জ পৌর নির্বাচন: শিক্ষা ও অর্থে এগিয়ে স্বতন্ত্র, ব্যবসায়ী আ.লীগ, মামলায় এগিয়ে বিএনপি প্রার্থী

কালীগঞ্জে ৪ মেয়র প্রার্থীসহ ৪৯ জনের মনোনয়ন দাখিল

খসড়া তালিকা অনুযায়ী কালীগঞ্জ পৌরসভার মোট ভোটার ৩৯ হাজার ৮৩৫ জন, ভোট কেন্দ্র ১৭ টি

কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন এস এম রবীন হোসেন

কালীগঞ্জ পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি: ভোট ইভিএমে, থাকবে না সাধারণ ছুটি