শ্রীপুরের এসি-ল্যান্ড ফারজানা নাসরীনকে ‘রাজউক’-এ পদায়ন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীনকে প্রেষণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: নাজমা নাহার (প্রেষণে-০২ শাখা) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরিফীনকেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা ফারজানা নাসরীনকে (১৭৮৪৮) প্রেষণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩৪ ব্যাচের এই কর্মকর্তা ২০২০ সালের ১২ মার্চ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শ্রীপুরে যোগদান করে বর্তমানে কর্মরত আছেন।

এরআগে ২০১৯ সালের ২৬ মে থেকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০২০ সালের ২৮ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে শ্রীপুরে পদায়ান করা হয়েছিল।

আরো জানা যায়, ফারজানা নাসরীন সহকারী কমিশনার হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আরএম শাখায় কর্মরত ছিলেন। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়নের লক্ষে ফারজানা নাসরীনকে গাজীপুর থেকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা।

ফারজানা নাসরীনের নিজ জেলা কুমিল্লা।

আরো জানতে…..

শ্রীপুরের নতুন এসি-ল্যান্ড ফারজানা নাসরীন