গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৪৪ দশমিক ৯৪ শতাংশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২০০ জনের। সে হিসেবে নমুনার শতকরা ৪৪ দশমিক ৯৪ শতাংশ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, ’’গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।’’

’’এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৩ হাজার ৫৮৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৫৬২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৫৯ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৯৮ জন।’’

আরো জানানো হয়, ’’গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১২৭ জন, শ্রীপুরে ২৭ জন, কালিয়াকৈরে ২১ জন, কাপাসিয়ায় ১৯ জন এবং কালীগঞ্জে ৬ জন।’’

’’এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৭২৪ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৫২৪ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪৯৯ জন, কালীগঞ্জে ৯২৮ জন এবং কাপাসিয়ায় ৮৮৭ জন।’’