গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে আরও ৪৮ জনের।
শুক্রবার (২৩ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় ( বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ৪৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৫ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ৪৮০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৪৭৩ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩১২ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৭৮ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ৩২ জন, কালীগঞ্জে ৭ জন, কাপাসিয়ায় ৭ জন এবং শ্রীপুরে ২ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১০ হাজার ৩০৯ জন। এছাড়াও শ্রীপুরে ২০৯৮ জন, কালিয়াকৈরে ১৭৫৮ জন, কাপাসিয়ায় ১১৭১ জন এবং কালীগঞ্জে ১১৩৭ জন।”