ফেসবুক লাইভে এসে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছে নায়ক রিয়াজের শ্বশুর!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁন।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ধানমণ্ডিতে নিজের বাসায় তিনি এই ঘটনা ঘটান।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন আবু মহসিন খাঁন। রাত পৌনে ১০টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন তিনি।

খবর পেয়ে পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাত সাড়ে ১০টার দিকে লাশ ওই ফ্ল্যাটের ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। আবু মহসিন খাঁন কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তারা।

আবু মহসিন খাঁন ব্যবসা করতেন বলে জানা গেছে।

 

https://www.facebook.com/khan.abu.33/videos/2189109514563160

https://youtu.be/tUhI-hKIzco