নগদ অর্থ খোয়া যাবে কর্কটের, শঠতার ফলে বদনাম অনিবার্য সিংহের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জন্মকুন্ডলীর বিচারে দেখা যায়, এ-সপ্তাহে জাতকের বিদেশে কুটির শিল্পের দ্রব্যাদি রপ্তানির সুযোগ আসবে। রপ্তানিতে আর্থিক লাভ হবে।

বৃষ : পরনারী বা পরস্ত্রীতে মতিভ্রমের সম্ভাবনা রয়েছে। বাহাত্তোর ঊর্ধ্ব পুরুষরা অযথা এত বছরের বিবাহিত বৃদ্ধা স্ত্রীর প্রতি অবিচার করবেন না।

মিথুন : জন্মনক্ষত্র অনুযায়ী নবতারা চক্র নিরূপণে জানা যায়, জাতক অবশ্যই পরিবারের সদস্যের পরামর্শানুসারে ব্যবসায়ে লাভবান হবেন।

কর্কট : গ্রহের প্রভাবে জাতক বিভিন্ন ঝুটঝামেলায় জড়াবেন। প্রতিবেশীর যুবা সন্তানের চৌর্যবৃত্তির ফলে মূল্যবান অলঙ্কারাদি ও নগদ অর্থ খোয়া যাবে।

সিংহ : রাজনৈতিক নেতা-নেত্রীরা অর্ধশিক্ষিত-অশিক্ষিত কর্মীদের অন্যায় অনৈতিক আবদারের শিকার হবেন। শঠতার ফলে বদনাম অনিবার্য।

কন্যা : মিডিয়া জগতের জাতকরা পুরনো ঋণের ঝামেলায় পড়তে পারেন। ঋণের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করুন নতুবা সম্মানহানির যোগ রয়েছে।

তুলা : প্রযুক্তিনির্ভর জাতকরা কর্মক্ষেত্রে সহকর্মীর শঠতার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার বিরাগ ভাজন হতে পারেন। কর্মক্ষেত্রে চিন্তা করে স্বাক্ষর করবেন।

বৃশ্চিক : বহুদিন পর প্রিয়জনের সাক্ষাৎ অনাবিল আনন্দ দিতে পারে। কিন্তু তার নতুন অভ্যাসগুলো আপনার পীড়ার কারণ হবে। জলদি সিদ্ধান্ত নয়।

ধনু : শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টির লক্ষে আর্থিক কষ্টের সম্মুখীন হবেন। বন্ধু-বান্ধবের সাহায্য নিন। কিন্তু ভুলেও ঋণের ঝামেলায় জড়াবেন না।

মকর : সাধারণত যেমন অসুখের চিকিৎসা আছে তেমনি মুশকিলেরও আসান আছে। তাই কোনো বিপদে পড়লে হতাশ হবেন না, ধৈর্য ধরুন।

কুম্ভ : কুম্ভ নারী জাতকের স্ত্রীরোগাক্রান্ত হওয়ার যোগ রয়েছে। ল্যাবিয়া মাইনার বা ল্যাবিয়া মেজরের সমস্যায় কোনো গাইনি ডাক্তারের সাহায্য নিন।

মীন : পারিবারিক সমস্যার সম্মুখীন হবেন। স্ত্রীর পরকীয়ার ঘটনা জানার পরও নিশ্চিত হতে না পারায় অযথা মানসিক কষ্টে না ভুগে, প্রবীণের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button