কালীগঞ্জে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে পরিত্যক্ত একটি বাড়ি থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) বিকেলে পৌরসভার বালীগাঁও বড়বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বালীগাঁও বড়বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি টিনসেড বাড়িতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দুপুর দেড়টার দিকে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ১০-১২ বছর। তার পড়নে গ্যাবার্ডিন প্যান্ট ও গোল গলা গেঞ্জি রয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।