কালিয়াকৈরে ট্রাকচাপায় পিয়ার আলী কলেজের ছাত্র নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের বড়চালা এলাকায় ট্রাকচাপায় তানভীর সিদ্দিকী (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মাওনা-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর উপজেলার হাবিবপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা পিয়ার আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে তানভীর মাওনা থেকে বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে রওনা দেয়। পরে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে তানভীর রাস্তায় ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ট্রাকসহ চালককে আটক করে পুলিশের সোপর্দ করে।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশকে খবর দেয়। বর্তমানে ট্রাক ও চালক পুলিশে হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button