টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের উপর বাস, নিহত ৬

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের উপর বাস, নিহত ৬

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর কাছে এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মাইক্রোবা‌সের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ছয়জন ‌নিহত হয়ে‌ছেন। আহত হ‌য়েছেন অন্তত ৪০ জন।

বৃহস্প‌তিবার (০৬ অক্টোবর) দুপুর সা‌ড়ে ১২টার‌ দি‌কে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশ‌নের কা‌ছে এ দুর্ঘটনা ঘ‌টে। তবে তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যা‌নেজার মো. র‌ফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে ব‌লেন, একতা প‌রিবহ‌নের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফেলে। এতে বাস‌টি ঢাকাগামী লেন থে‌কে উত্তরবঙ্গগামী লে‌নে উল্টে গি‌য়ে এক‌টি মাইক্রোবা‌সের ওপর প‌ড়ে।

তিনি জানান, এখনো উদ্ধার কার্যক্রম চল‌ছে। আহত‌দের বি‌ভিন্ন ক্লি‌নিক ও হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে।