গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
টাঙ্গাইলের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদুর রহমান মনিরকে ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বিজয়া সেনকে ৯ম এপিবিএন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মমতাজুল ইসলামকে রেলওয়ে পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনীকে কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও ১১ এপিবিএন ঢাকা’র অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনকে নৌ পুলিশ’র অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।