কালিয়াকৈরে ট্রাক চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

কালিয়াকৈরে ট্রাক চাপায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরে ট্রাক চাপায় আহত জামাল উদ্দিন (৫৬) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত জামাল গাজীপুর জেলা ট্রাফিকের এটিএসআই পদে কর্মরত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে জামাল উদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় ট্রাক চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব সিকদার সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।