গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর শহীদ বাগের ঢাকা ব্যাংক শাখা থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩০ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সকাল থেকে মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা ঘিরে রেখেছিল পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) খন্দকার নুরুন্নবী।
ডিবির প্রধান হারুন–অর–রশিদ তাঁদের গ্রেপ্তারের সংবাদ মাধ্যমকে বলেন, তাঁরা পুলিশ হত্যা মামলার আসামি। দুজনকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালতের তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত রোববার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গত শনিবার প্রধান বিচারপতির বাসায় হামলার মামলায় তাঁকে গ্রপ্তার দেখিয়ে গত রোববার রাতে কারাগারে পাঠানো হয়।