নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ঈদের দিন কোমল পানীয় (স্পিড) কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামি এমদাদুলকে (২০) একটি ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকার তুরাগ থানা এলাকায় অবস্থিত বিদেশ যাওয়ার একটি ট্রেনিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এমদাদুল বক্তারপুর ইউনিয়নের মাঝুখান বেলনা এলাকার বশির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। সে জন্মলগ্ন থেকেই বুদ্ধি প্রতিবন্ধী।
ঘটনার পর গত ১৩ এপ্রিল (শনিবার) ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন {মামলা নাম্বার ১৫(৪)২৪}। এরপর থেকেই পলাতক ছিলো এমদাদুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন ১১ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীকে স্থানীয় জনৈক মোক্তারের মুদি দোকান থেকে কোমল পানীয় (স্পিড) কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্ত এমদাদুল। এরপর জোড়পূর্বক তাকে ধর্ষণ করে। সে সময় ভুক্তভোগীর কান্নার আওয়াজে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে বিবস্ত্র অবস্থায় দেখে। ওই সময় অভিযুক্ত এমদাদুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে কালীগঞ্জ থানার এমদাদুলের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার পর থেকেই এমদাদুলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকে পুলিশ। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকার তুরাগ থানা এলাকায় অবস্থিত বিদেশ যাওয়ার একটি ট্রেনিং সেন্টারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এমদাদুল বিদেশ চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে ওই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে এমদাদুলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। সর্বশেষ তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকার তুরাগ এলাকার একটি ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে পালিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরো জানতে…..
কালীগঞ্জে ঈদের দিন ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী, ধর্ষক পলাতক