নিজস্ব প্রতিনিধি : কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার আহাম্মেদকে একই পদে ফরিদপুরের মধুখালী উপজেলায় বদলি করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার আহাম্মেদকে (১৮০০৬) ফরিদপুরের মধুখালী উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে তাঁরস্থলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ইউএনও এম.এ. মুহাইমিন আল জিহানকে (১৭৯৭০) কালিয়াকৈরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য: বিসিএস ৩৫ তম ব্যাচের কর্মকর্তা কাউছার আহাম্মেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কাপাসিয়ায় যোগদান করেছেন।
আরো জানতে…….
কাপাসিয়ার ইউএনও আবুল কালাম মো: লুৎফর রহমানকে বদলি