নিজস্ব প্রতিনিধি : কাপাসিয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন তামান্না তাস্নীম।
সোমবার (২৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
নিয়োগ পাওয়া তামান্না তাস্নীম বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার সাগুফতা হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তামান্না তাস্নীমকে (১৭৯৯৫) পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কালাম মো: লুৎফর রহমানকে (১৭৮৮৬) ফরিদপুর সদর উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য : বিসিএস ৩৫তম ব্যাচের কর্মকর্তা তামান্না তাস্নীম চলতি বছরের ২৪ মার্চ থেকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ফরিদপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করছেন।
তাঁর নিজ জেলা সিরাজগঞ্জ।
আরো জানতে…….
কাপাসিয়ার ইউএনও আবুল কালাম মো: লুৎফর রহমানকে বদলি
কালিয়াকৈরের ইউএনও কাউছার আহাম্মেদকে বদলি