পূবাইলে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

পূবাইলে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পূবাইলের মীরের বাজার রেলক্রসিং-এ বিকল হওয়া একটি ট্রাকের সঙ্গে তিতাস কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি মীরের বাজার এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই রেলক্রসিং-এ রেললাইনের ওপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে ট্রাকটি রেললাইন থেকে ছিটকে যায়। তবে ঘটনার আগে ট্রাকচালক নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।