গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের ১১ সিটি করপোরেশনের ধারাবাহিকতায় ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক বসাল বিএনপি সরকার।
রোববার (১৫ মার্চ) তাদের দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
নতুন প্রশাসকরা হলেন—পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ ও গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এছাড়া, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী ও নাটোরে মো. রহিম নেওয়াজ নিয়োগ পেয়েছেন।
সেই সঙ্গে মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন ও পিরোজপুরে আলমগীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও নিয়োগ পেয়েছেন- টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সিগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান ও শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন।
অন্যদিকে, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন ও কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ অগাস্ট তিন পার্বত্য জেলা বাদে সব জেলা পরিষদে প্রশাসক বসানো হয়েছিল।
এর মধ্যে যেসব জেলায় বিভাগীয় শহর পড়েছে, সেখানে প্রশাসকের দায়িত্ব পান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)। বাকিগুলোতে জেলা প্রশাসকরা সেই দায়িত্ব পান। নির্বাচনের মধ্য দিয়ে আসা বিএনপি সরকার এবার সেই পদে দলীয় লোক বসাল।
এর আগে ১৪ মার্চ ও ১৩ ফেব্রুয়ারি দুই দফায় ১১ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতাদের বসানো হয়।