গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, ওয়াশিংটনের কাছে ইরান কখনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি কিংবা কোনো আলোচনার কথাও বলেনি।
তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইরান নিজেদের আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “না, আমরা কখনও যুদ্ধবিরতি চাইনি, এমনকি আমরা কখনও আলোচনাও চাইনি। যতক্ষণ সময় লাগে আমরা আত্মরক্ষায় প্রস্তুত। আমরা এখন পর্যন্ত এটাই করেছি এবং করতেই থাকব যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প এই পর্যায়ে আসেন যে এটি একটি অবৈধ যুদ্ধ, যেখানে কোনো জয় নেই। প্রেসিডেন্ট ট্রাম্প মজা করতে চান বলেই মানুষ হত্যা করা হচ্ছে। তিনি এটাই বলেছেন।”
আরাগচি আরও বলেন, তাদের সরকার “যথেষ্ট স্থিতিশীল এবং শক্তিশালী” যে তারা আলোচনা ছাড়াই তার জনগণকে রক্ষা করতে পারে।