শুক্রবার কী আছে আপনার ভাগ্যে

রাশিফল

শুক্রবার কী আছে আপনার ভাগ্যে

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক

রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ।

শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল)

সংক্রামক রোগে আক্রান্ত হতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। ধার দেওয়া ও নেওয়া থেকে বিরত থাকুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সমস্যা এড়াতে পারবেন। কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। স্বাস্থ্যের অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২১ মে)

আজ নতুন পরিকল্পনা রূপায়ন হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। নিকট আত্মীয়ের থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। অন্যের উপকারের জন্য অর্থ ব্যয় করতে পারেন। নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। বাড়ি তৈরির কাজে অর্থব্যয় হতে পারে।

মিথুন রাশি (২২মে – ২১ জুন)

কাজে নতুন দিশা পেতে পারেন। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। গুরুজনের স্বাস্থ্যজনিত কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। যৌথ অংশীদারি ব্যবসা থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। সামাজিক কাজে অর্থব্যয়ের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন।

কর্কট রাশি (২২ জুন – ২২ জুলাই)

লেনদেনের ব্যাপারে আজ সতর্ক থাকুন কর্কট রাশির জাতকরা। নতুন কর্মপ্রাপ্তির আশা রয়েছে। গুরুজনের সঙ্গে মতবিরোধ মিটতে পারে। বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নতুন ব্যবসার ক্ষেত্রে ভালো সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২৩ জুলাই – ২৩ আগস্ট)

দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। আইনি সমস্যা এড়িয়ে চলুন। নতুন কোনও উদ্যোগ শুরু করলে তা ব্যাহত হতে পারে। সহকর্মীদের ভুলত্রুটি শুধরে দিয়ে কর্মক্ষেত্রে তাঁদের সাহায্য করতে পারেন। নতুন কোনও প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। কাছাকাছি ভ্রমণের সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

আজ দুশ্চিন্তা বাড়বে কন্যা রাশির জাতকদের। আয় ভালো হবে। কোনও বহুজাতিক কোম্পানিতে কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। ঋণ সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

আজ দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভ হবে। বুদ্ধি খাটিয়ে জটিল সমস্যার সমাধান করবেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ কিডনি, মূত্রাশয় বা যৌন রোগের প্রকোপ বাড়তে পারে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ও কম্পিউটারের ব্যবসা লাভজনক থাকবে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে। জনহিতকর কাজে অর্থব্যয় হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কটু সত্য আজ না বলাই ভালো। শরীর-স্বাস্থ্য নিয়ে বেগ পেতে পারেন। দূরবর্তী স্থানে কর্মরত ব্যক্তিরা ঘরে ফিরে আসবেন। নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে পারেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা ঋণ থেকে মুক্ত হতে পারেন। আয় বাড়বে,সঙ্গে দুশ্চিন্তাও বাড়তে পারে।

মকর রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

সঞ্চিত অর্থ খরচ হতে পারে। ভ্রমণে গিয়ে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পুরোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। কমিশন সংক্রান্ত ব্যবসায় লাভের আশা রয়েছে। সন্তানের বিষয়ে সুখবর পেতে পারেন। আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে।

কুম্ভ রাশি (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আজ রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা রয়েছে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। শৌখিন দ্রবের ব্যবসা লাভজনক থাকবে। পেটের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। ন্যায্য প্রাপ্তিতে বিলম্বিত হবে। ভ্রমণে সাময়িক বাধা পাবেন। চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

মানসিক অবসাদ বাড়বে। খাবারে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে। সামাজিক ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। উপযুক্ত সুযোগের সদ্ব্যবহার করলে সুফল পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে।