এবার ঝিনাইদহের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নোমান হোসেন

একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এবার ঝিনাইদহের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নোমান হোসেন

গাজীপুর কণ্ঠ ডেস্ক

ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুদকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. নোমান হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আব্দুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপর আদেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

এর আগে ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। 

এর কিছুদিন আগে ইউএনও হোসনে আরারকে ঝিনাইদহ থেকে সাতক্ষীরার তালায় বদলি করা হয়।

পরে গত রোববার (৫ এপ্রিল) ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরার তালা থেকে রাজশাহীতে বদলি করা হয়। এই সিদ্ধান্ত নিয়ে সারা দেশে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।