অবরোধ না তুললে প্রতিনিধি দল পাঠাবে না ইরান, নিরাপত্তা শঙ্কায় ভ্যান্সের সফর বাতিল

অবরোধ না তুললে প্রতিনিধি দল পাঠাবে না ইরান, নিরাপত্তা শঙ্কায় ভ্যান্সের সফর বাতিল

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বজায় থাকা অবস্থায় আলোচনার জন্য পাকিস্তানে কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ কার্যকর থাকবে, ততক্ষণ কোনো আলোচনায় বসবে না তেহরান। সংস্থাটির প্রতিনিধি জানান, অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা বর্তমানে ইরানের নেই।

ভ্যান্সের সফর বাতিল

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিরাপত্তা শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় ভ্যান্সই নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল করা হয়।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি এই সফরে যাচ্ছে না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।’