কালীগঞ্জে মাদকসেবন করে বাবা-মাকে নির্যাতন, ছেলের ছয় মাসের কারাদণ্ড

কালীগঞ্জে মাদকসেবন করে বাবা-মাকে নির্যাতন, ছেলের ছয় মাসের কারাদণ্ড

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

কালীগঞ্জে মাদকাসক্ত এক ছেলে বাবা-মাকে নির্যাতন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। একই সঙ্গে আরেক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌরসভার দেওপাড়া এলাকার খোকন দত্তের ছেলে সৈকত দত্ত (২০) এবং জামালপুর ইউনিয়নের শিবপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে জাকির (৩৮)।

তিন মাসের দণ্ডপ্রাপ্ত জাকির

পুলিশ ও মোবাইল কোর্ট সূত্র জানায়, মাদক সেবন করে বাবা-মাকে নির্যাতন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেওপাড়া এলাকা থেকে সৈকত দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে জামালপুরের কাপাইশ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জাকিরকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথকভাবে দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

সৈকত দত্তকে ছয় মাস এবং জাকিরকে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।